২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলছে গ্রিসের গোলমুখ?

জাপানের বিপক্ষে মাঠে নামার আগে গ্রিস দল একটি প্রার্থনাই হয়ত করবে- ফিরে আসুক বাছাইপর্বের সেই দিনগুলো! বিশ্বকাপের বাছাইপর্বে খেলা ১০ ম্যাচে গ্রিসের জালে মাত্র চারবারই বল ঢুকেছে। কিন্তু চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচেই কলম্বিয়ার বিপক্ষে তিন গোল খেয়েছে ২০০৪-এর ইউরো চ্যাম্পিয়নরা।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 08:44 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

‘সি’ গ্রুপের এই ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: স্তাদিও দাস দুনাস, নাতাল

ধারণক্ষমতা: ৩৮ হাজার ৯৫৮

ম্যাচ শুরু: বৃহস্পতিবার  রাত ৪টা (বাংলাদেশ সময়)

রেফারি: হোয়েল আগিলার (এল সালভাদর)

# এর আগে খেলা চারটি বিশ্বকাপের প্রতিটিতেই দ্বিতীয় ম্যাচে জাপানের প্রতিপক্ষ ছিল ইউরোপীয় কোনো দল। ওই চার ম্যাচের একটিতেই জয় পায় এশিয়ার দেশটি।

#  এর আগে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০০৫ সালের কনফেডারেশন্স কাপের সেই লড়াইয়ে গ্রিসকে ১-০ গোলে হারিয়েছিল জাপান।