২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলের জন্য চাপ কোচকে!

আলজেরিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারার পেছনে ধৈর্যই বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন বেলজিয়ামের কোচ মার্ক উইলমটস। তার ওপর চাপ সৃষ্টি করা বেলজিয়ামের স্বপ্নবাজ সমর্থকদেরও ধৈর্য ধরার আহবান জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 10:36 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

মঙ্গলবার বেলো হরিজন্তেতে সুফিয়ান ফেঘুলির ২৫ মিনিটের পেনাল্টি গোলে আলজেরিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েছিল বেলজিয়াম। সমতাসূচক গোল পেতে ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় উইলমটসের দলকে।

এই সময়ে গ্যালারিতে উপস্থিত বেলজিয়াম সমর্থকরা একটু অধৈর্যই হয়ে পড়েছিলেন। উইলমটস পরে দেখেন, তার মোবাইলে অসংখ্য বার্তা এসেছিল দলকে তিনি যেন গোলের জন্য চাপ দেন।

ম্যাচের পর তিনি সবার উদ্দেশে বলেন, "আমার তো মনে হয়, বেলজিয়ামের অর্ধেক মানুষই আমাকে বার্তা পাঠিয়েছিল। তারা বলতে চেয়েছে, ওদেরকে এগিয়ে যেতে বলুন। আমার কথা হচ্ছে দল সংগঠিত থাকলে সুযোগ আসবেই, আপনাকে ধৈর্য ধরতে হবে।"

১০ মিনিটের মধ্যে ফেলাইনি ও মের্টেন্সের দুই গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে এই বিশ্বকাপে বাজিকরদের পঞ্চম ফেভারিট দল বেলজিয়াম।