২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট পেয়েই খুশি কোরিয়া

অল্পের জন্য জয়টি হাতছাড়া হয়ে গেছে দক্ষিণ কোরিয়ার। এতে অবশ্য দু:খ নেই কোচ হং মিউং-বোর। একটি পয়েন্ট পেয়েই খুশি তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 10:18 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

মঙ্গলবার কুইয়াবার আরেনা পানতানালে এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। তবে ২০০২ বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলা দক্ষিণ কোরিয়ার অধিনায়ক হং শুরুর ম্যাচে হেরে যাননি বলেই খুশি।

"এই ধরণের একটা টুর্নামেন্টে প্রথম ম্যাচ সবসময়ই সবচেয়ে কঠিন এবং প্রচন্ড চাপও থাকে।"

টানা আটটি বিশ্বকাপ খেলা কোরিয়া গত তিনটি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে। কিন্তু এবার আর সূচনাটা এত ভালো করতে পারল না হংয়ের দল। তবে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।

"আমি মনে করি, আমার খেলোয়াড়রা আজ সর্বস্বটা উজাড় করে দিয়েছে। কৌশলগত আর শারীরিক দিক থেকে ম্যাচের প্রতিটি মুহূর্তে তারা বুদ্ধিমত্তার সঙ্গে খেলেছে।"