২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্যের খোঁজে দুই দল

ব্রাজিলের কাছে হেরে ক্রোয়েশিয়া আর মেক্সিকোর কাছে হেরে ক্যামেরুনের এবারের বিশ্বকাপ অভিযানের শুরুটাও ভালো হয়নি। তাই মানাউসে তীব্র গরমে দুই দলের সামনে থাকছে একটাই লক্ষ্য, সাফল্য-খরা কাটিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 08:58 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

স্টেডিয়াম: স্তাদিও আমাজনিয়া, মানাউস

ধারণক্ষতা: ৪০ হাজার ৫৪৯

ম্যাচ শুরু: বুধবার রাত ৪টা (বাংলাদেশ সময়)

রেফারি: পেদ্রো প্রোয়েনকা (পর্তুগাল)

‘এ’ গ্রুপের এই ম্যাচটির আরো কিছু তথ্য:

# ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসেই চমক জাগিয়ে সেমি-ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। কিন্তু পরের দু'টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে তারা। আর গত আসরে তো খেলারই সুযোগ পায়নি দেশটি।

# বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কখনই হারেনি ক্রোয়েশিয়া। আগের তিন আসরের এই পর্যায়ে দুবার জিতেছে তারা, আরেকবার ড্র করেছে।

# বিশ্বকাপে কখনই কোনো আফ্রিকান দলের সঙ্গে খেলেনি ক্রোয়েশিয়া।

# আফ্রিকার প্রথম দল হিসেবে ১৯৯০ সালের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছিল ক্যামেরুন।   

# তবে বিশ্বকাপের মঞ্চে ক্যামেরুনের জয়ের স্মৃতিতে মরিচা পড়ার জোগাড়। ২০০২ সালের আসরে সৌদি আরকে ১-০ গোলে হারিয়েছিল তারা, সেটাই বিশ্বকাপে তাদের শেষ জয়।