অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ডাচরা!
ফুটবলের ইতিহাস আর ঐতিহ্যে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক এগিয়ে নেদারল্যান্ডস। সাফল্যেও ডাচদের ধারে কাছে নেই অস্ট্রেলিয়া। কিন্তু একটায় জায়গায় অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে ইউরোপের দেশটি; মুখোমুখি লড়াইয়ে কখনও জিততে পারেনি তারা।
‘বি’ গ্রুপের এই ম্যাচের আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: স্তাদিও বেইরা-রিও, পোর্তো আলেগ্রে
ধারণক্ষমতা: ৪৮ হাজার ৮৪৯
ম্যাচ শুরু: বুধবার রাত ১০টা
রেফারি: জামেল হাইমুদি
# তিন-তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠলেও কখনও শিরোপা জিততে পারেনি নেদারল্যান্ডস। ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে রানার্সআপ হয় তারা।
# অস্ট্রেলিয়ার এটা টানা তৃতীয় বিশ্বকাপ। ১৯৭৮ সালেও চূড়ান্ত পর্বে খেলেছিল তারা। বিশ্বকাপে দেশটির সর্বোচ্চ সাফল্য, ২০০৬ সালে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল তারা।
# তিনবারের মুখোমুখি লড়াইয়ে একবার জিতেছে অস্ট্রেলিয়া, অন্য দুটি ড্র।
# দুই দলের কোচের অভিজ্ঞতার বিচারেও নেদারল্যান্ডস অনেক এগিয়ে। ২০১২ সালে ডাচ দলটির দায়িত্ব নেয়া কোচ লুইস ফন গাল ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডাম, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন। অন্যদিকে, টানা খারাপ পারফরম্যান্সের কারণে গত অক্টোবরে পুরনো কোচ ছাটাই করে আনজে পোস্তেকোগলুকে দায়িত্ব দেয় অস্ট্রেলিয়ার ফুটবল কর্তৃপক্ষ।
