ব্রাজিলের ম্যাচের সময় যানজটে পেলে
ব্রাজিল-মেক্সিকো ম্যাচের প্রথমার্ধটা দেখতে পারেননি ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে। খেলা দেখার জন্য বাড়ি ফেরার সময় সাও পাওলোর যানজটে আটকে যান তিনি।
গ্লোবো টেলিভিশকে পেলে বলেন, "এই প্রথম ব্রাজিলের কোনো ম্যাচের প্রথমার্ধ গাড়িতে বসে শুনতে হলো আমাকে।"
অবশ্য পেলেকে কোনো গোল দেখা থেকে বঞ্চিত হতে হয়নি। প্রথমার্ধ তো বটেই, দ্বিতীয়ার্ধেও ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে কোনো গোল পায়নি। ফরতালেজার স্তাদিও কাস্তেলাওতে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
