কলম্বিয়ার এবার বাক্কা ধাক্কা
চোট যেন কলম্বিয়া দলের পিছুই ছাড়ছে না। বিশ্বকাপের আগে তাদের সইতে হয়েছে রাদামেল ফালকাওকে রেখে আসার ধাক্কা। এবার চোটে পড়লেন দলের আরেক ফরোয়ার্ড কার্লোস বাক্কা। গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে আর খেলতে পারবেন না তিনি।
এর মধ্যেই গ্রুপ পর্বে কোত দি ভোয়া (আইভরি কোস্ট) ও জাপানের বিপক্ষে খেলবে কলম্বিয়া। কোত দি ভোয়ার বিপক্ষে ম্যাচটি বৃহস্পতিবার; আর জাপান-কলম্বিয়া ম্যাচ হবে ২৪ জুন।
