পর্তুগালকে প্রেরণা যোগালেন স্কলারি
দু:সময়ে পর্তুগালের পাশে দাঁড়ালেন ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি। জার্মানির কাছে উড়ে যাওয়া পর্তুগালকে সাহস না হারিয়ে সামনের দিকে তাকাতে বললেন দেশটির সাবেক কোচ।
সোমবার সালভাদরে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে যাওয়ার পর পর্তুগাল দলের ভেঙে পড়াটাই স্বাভবিক। কিন্তু স্কলারি তাদের পরামর্শ দিলেন সাহস নিয়ে এগিয়ে যাওয়ার।
পর্তুগালকে ২০০৪ সালে ইউরোর ফাইনাল আর ২০০৬ বিশ্বকাপের সেমি-ফাইনালে তোলা স্কলারি ক্রিস্তিয়ানো রোনালদোদের প্রেরণা খুঁজতে বলেন অতীত থেকে।
'জি' গ্রুপে পর্তুগালের পরের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্র ও ঘানার বিপক্ষে।
এই দুটি ম্যাচের আগে পর্তুগালকে জার্মানির বিপক্ষে হারটি ভুলে থাকার পরামর্শও দেন স্কলারি।
