যে রেকর্ড চায় না আলজেরিয়া
বিশ্বকাপের একটি রেকর্ডে বলিভিয়ার সঙ্গে যৌথ মালিকানা আছে তাদের। আলজেরিয়া এই রেকর্ডটি ভুলেই যেতে চাইবে। বিশ্বকাপে টানা ৫ ম্যাচে গোল না করার মতো একটি রেকর্ড কেই বা মনে রাখতে চায়!
জিনেদিন জিদানের জন্মভূমিকে এমন আরো একটি রেকর্ড ডাকছে। ম্যাচে সময়ের হিসেবে তারা গোলশূন্য আছে ৪৮১ মিনিট, আর বলিভিয়ার গোল-খরা ৫১৭ মিনিটের। মঙ্গলবার রেকর্ডে একক মালিকানা অর্জন করতে বা আরেকটি রেকর্ড নিজেদের করে নিতে চাইবে না আলজেরিয়া। একটি গোলের জন্য মরিয়া হয়েই বেলজিয়ামের বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরোতে নামবে তারা।
'এইচ' গ্রুপে বেলজিয়াম-আলজেরিয়া ম্যাচের আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: স্তাদিও মিনেইরো, বেলো হরিজন্তে।
ধারণক্ষমতা: ৫৮ হাজার ২৫৯
ম্যাচ শুরু: মঙ্গলবার রাত ১০টা (বাংলাদেশ সময়)
রেফারি: মার্কো রদ্রিগেস (মেক্সিকো)
# ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপে আসলেও ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও স্পেনের পর বাজিকরদের পঞ্চম ফেভারিট বেলজিয়াম।
# ব্রাজিল বিশ্বকাপে একমাত্র আরব দেশ আলজেরিয়া।
# বিশ্বকাপে সবশেষ ৫ ম্যাচে গোল পায়নি তারা। এটা একটা রেকর্ড, যার ভাগিদার আলজেরিয়ার সঙ্গে বলিভিয়াও।
# ১৯৮৬ সালে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে ১-১ গোলের ড্র ম্যাচে দামেল জিদানের গোলের পর বিশ্বকাপে ৪৮১ মিনিট খেলেছে আলজেরিয়া।
# ঠিক ৬০ বছর আগে ১৯৫৪ সালের ১৭ জুন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের ড্র উপহার দেয় বেলজিয়াম ও ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ড্র হয়েছিল ৪-৪ গোলে।
# আফ্রিকা অঞ্চল থেকে শেষ দেশ হিসেবে ব্রাজিল বিশ্বকাপের টিকেট পায় আলজেরিয়া।
# এর আগে বেলজিয়াম-আলজেরিয়া দুবার মুখোমুখি হয়েছে। একটিতে বেলজিয়াম জিতেছে; অন্যটি হয়েছে ড্র।
