নিখুঁত ফিনিশিংয়ে সাফল্য: লুভ
পর্তুগালকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে পারায় দারুণ খুশি জার্মানির কোচ ইওয়াখিম লো। ফরোয়ার্ডদের নিখুঁত ফিনিশিংয়ের কারণেই এই সাফল্য এসেছে বলে মনে করেন তিনি।
টমাস মুলারের হ্যাটট্রিকের সঙ্গে হুমেলসের গোল মিলে সোমবার সালভাদরের আরেনা ফন্তে নোভায় পর্তুগালকে ৪-০ গোলে হারিয়েছে জার্মানি।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে লো তার খুশির কথা জানান, "অসাধারণ প্রথম ম্যাচ ছিল এট।"
জার্মানিকে এমন শুরু এনে দেয়ার অবদান ফরোয়ার্ডদের বলেই মনে করেন জার্মানির কোচ।
পর্তুগালের সবচেয়ে বড় ভরসা ক্রিস্তিয়ানো রোনালদোকে খুব একটা সুবিধা করতে দেয়নি জার্মানির রক্ষণভাগ। ম্যাচ শেষে দুর্ভেদ্য 'বার্লিন দেয়াল'-এর প্রশংসাও করেন লো।
"দল খুব ভালো খেলেছে এবং পর্তুগালকে খুব বেশি সুযোগ তৈরি করতে দেয়নি। রোনালদোকে রোখাটা গুরুত্বপূর্ণ ছিল। সে খুব বিপজ্জনক খেলোয়াড়।"
পর্তুগালের বিপক্ষে জার্মানির জয়ের মূলমন্ত্র গতিময় ফুটবল ছিল বলে জানান লো।
"সুযোগ তৈরি করতে আমরা প্রথমার্ধে তীব্র গতি নিয়ে খেলেছি।"
