লাইভ: জার্মানি ৪-০ পর্তুগাল
মুলারের হ্যাটট্রিকে পর্তুগালকে বিধ্বস্ত করলো তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
(আপডেট পেতে কিছুক্ষণ পর পর পেইজটি রিফ্রেশ দিন)
(জার্মানি ৪-০ পর্তুগাল)
মুলার ১২ (পেনাল্টি), ৪৫ ও ৭৮, হুমেলস ৩২
ম্যাচ সেরা: টমাস মুলার
| খেলেছেন ৮২ মিনিট | ৩৫টি পাস দিয়েছেন | ৩ গোল | ৪ শট |
পরিসংখ্যান:
বলের দখল: জার্মানি ৫৪% -- পর্তুগাল ৪৬%
জার্মানি -- পর্তুগাল
| ৮ | ফাউল | ১১ |
| ৯ | গোলে শট | ৯ |
| ১৩ | শট | ১৪ |
| ৪ | গোল | ০ |
| ১ | পেনাল্টি গোল | ০ |
# ইওয়াখিম লোর দলের সামনে রীতিমত অসহায় ছিল পর্তুগাল। ৩৭তম মিনিটে দশ জনের দলে পরিণত হওয়া প্রতিপক্ষের প্রতি নির্মম ছিলেন মুলার, মেসুত ওজিল, মারিও গোটজেরা।
ম্যাচ শেষের বাঁশি
যোগ করা হলো দুই মিনিট
# বিশ্বকাপের ৪৯তম হ্যাটট্রিক করলেন মুলার। কে করবেন ৫০তম হ্যাটট্রিক?
৮২: খেলোয়াড় বদল: মাঠ ছাড়লেন ম্যাচের নায়ক মুলার। বদলি হিসেবে নামলেন লুকাস পোডলস্কি।
৭৮: গোল ........ মুলার জার্মানি ৪-০ পর্তুগাল
# আবার গোলরক্ষক রুই পাত্রিসিওর ব্যর্থতা। হ্যাট্রিক পূর্ণ করলেন মুলার। পাত্রিসিওর একটি বাজে কিক থেকে বল পেয়ে যায় জার্মানরা। একটু পরেই শুরলের ক্রস গ্লাভসে রাখতে পারেননি তিনি। মুলারের কাজটা তখন ছিল বলটা জালে ঢোকানো।
৭৫: রোনালদোর বুলেট শট ঠেকিয়ে দিলেন নয়ার।
৭৩: খেলোয়াড় বদল। জার্মানি। চোট পেয়ে এবার মাঠ ছাড়লেন হুমেলস। নামলেন মুস্তাফি।
৬৯: সহজ গোলের সুযোগ হারালো জার্মানি। শুরলে পাস দিয়েছিলেন ফাঁকায় দাঁড়ানো গোটজেকে। কিন্তু বেশি সময় নিয়ে ফেলে গোল করতে পারলেন না তিনি। বল গোলরক্ষকের পায়ে লাগে।
৬৮: ডিবক্সে ঢুকে শট নিয়েছিলেন নানি। জার্মান এক খেলোয়াড়ের গায়ে লাগে তা।
৬৫: খেলোয়াড় বদল: চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলো কোয়েন্ত্রাও। আন্দ্রে আলমেইদা নামলেন তার জায়গায়।
৬২: খেলোয়াড় বদল: জার্মানির ওজিলের জায়গায় নামলেন আন্দ্রে শুরলে।
# ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন লালকার্ড পাওয়া পেপে।
৬১: জার্মান গোলমুখে জটলা। গোল হলো না।
৫৯: রোনালদোকে ফাউল। ফ্রি-কিক পেল পর্তুগাল। ফ্রিকিক নিলেন রোনালদোই। বল বাধা পেল রক্ষণ দেয়ালে।
৫৭: পর্তুগাল ডি বক্সে জার্মান আক্রমণ।
জার্মানিতে আনন্দ
গোলের পর জার্মান সমর্থকদের উচ্ছ্বাস
৪৬: খেলোয়াড় বদল: পর্তুগালের মিগেলের জায়গায় এলেন কস্তা
হতাশ রোনালদো
ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু।
জেনে নিন: বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ বছর বয়সী টমাস মুলারের গোল এখন ৭।
মধ্য বিরতির পরিসংখ্যান:
বলের দখল: জার্মানি ৫২% -- পর্তুগাল ৪৮%
জার্মানি -- পর্তুগাল
| ২ | ফাউল | ৮ |
| ৫ | গোলে শট | ৩ |
| ৮ | শট | ৬ |
| ৩ | গোল | ০ |
| ১ | পেনাল্টি গোল | ০ |
বিরতির বাঁশি: তবে তার আগেই কি ম্যাচটা নিশ্চিত করে ফেললো জার্মানি?
ক্রুসের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে সঙ্গে লেগে থাকা মুলারের পায়ে তুলে দেন পর্তুগালের ডিফেন্ডার ব্রুনো আলভেস। সুবর্ণ সুযোগটি হাতছাড়া করেননি বায়ার্ন মিউনিখ তারকা মুলার। নিখুঁত লক্ষ্যভেদে ব্যবধান আরো বাড়ান তিনি।
৪৫: গোল...... টমাস মুলার......... জার্মানি ৩-০ পর্তুগাল
# টমাস মুলারকে নীচু হয়ে মাথা দিয়ে গুতো দিয়েছিলেন পেপে।
৩৭: লাল কার্ড : পর্তুগালের পেপে
৩৬: কর্নার পেল পর্তুগাল
৩৫: নানি বল নিয়ে জার্মান গোলমুখে গিয়েছিলেন। কিন্তু পাস দিতে পারেননি রোনালদোকে।
!!!!! দুর্বার জার্মান যন্ত্র!!!!
৩২: গোল ......... জার্মানি.... টনি ক্রুসের কর্নার থেকে হেডে গোল মাটস হুমেলসের।
# ২০০৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, ২০০৮ ইউরোর কোয়ার্টার-ফাইনাল ও ২০১২ ইউরোর গ্রুপ পর্ব- প্রতিদ্বন্দ্বিতামূলক তিনটি ম্যাচেই পর্তুগাল হেরেছে জার্মানির কাছে।
২৮: খেলোয়াড় বদল: চোটের কারণে মাঠের বাইরে পর্তুগালের আলমেইদা। নামলেন এদের।
২৫: নানির দূরপাল্লার শট। একটুর জন্য জার্মান গোলপোস্টের উপর দিয়ে চলে গেল।
১৪: পর্তুগালের গোলমুখে জার্মান আক্রমণ।
# আরেনা ফন্তে নোভায় তাপমাত্র ২৬ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আর্দ্রতা ৭৯ শতাংশ।
(জার্মানি ১-০ পর্তুগাল)
# ২০১০ সালের গোল্ডেন বুট জয়ী টমাস মুলারের সফল পেনাল্টিতে এগিয়ে যায় জার্মানি।
হলুদ কার্ড: পেরেইরা (পর্তুগাল)
# ডি বক্সে মারিও গোটসেকে পর্তুগালের ডিফেন্ডার জোয়াও পেরেইরা ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি, সঙ্গে তাকে হলুদ কার্ড। ভাগ্য ভালো পেরেইরার লালকার্ডও দেখতে পারতেন তিনি।
১০: পেনাল্টি পেল জামার্নি। গোটজেকে ফেলে দিয়েছিলেন পেরেইরা।
৭: গোলে শট: আবার রোনালদো। এবার শট নিলেন তিনি নিজেই। বল গেল গোলরক্ষক নয়ারের হাতে।
উক্তি: ‘ম্যাচটি রোনালদোর বিপক্ষে জার্মানির না, পর্তুগালের বিপক্ষে জার্মানির’, জার্মান ডিফেন্ডার বেনেডিক্ট হুভেডেস
আপনি কি মনে করেন?
বার্লিনের বড় পর্দার সামনে জার্মান দর্শক।
# এর আগে জার্মানি-পর্তুগাল মুখোমুখি হয়েছে ১৮বার। জার্মানি জিতেছে ৯টি ম্যাচ, পর্তুগাল ৩টিতে। বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।
০২: কর্নার পেল জার্মানি।
রেকর্ড:
জার্মানির ১০০তম বিশ্বকাপ ম্যাচ এটি। এই মাইলফলক এর আগে কোনো দেশ ছুঁতে পারেনি।
০: ম্যাচ শুরুর বাঁশি
রেফারি: মিলোরাদ মাজিচ (সার্বিয়া)
জানেন কি?
গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্বের ৬ ম্যাচে পর্তুগাল মাত্র একটি গোলই খেয়েছে।
জানেন কি?
১৯৯০ সাল থেকে জার্মানি বিশ্বকাপে নিজেদের সব সূচনা ম্যাচেই জিতেছে।
স্টেডিয়াম: সালভাদরের আরেনা ফন্তে নোভা। ধারণক্ষমতা ৫১ হাজার ৭০৮।
জার্মানি দল: মানুয়েল নয়ার, জেরম বোয়াটেং, বেনেডিক্ট হুভেডেস, মাটস হুমেলস, ফিলিপ লাম, পের মেরটেজাকার, মারিও গোটসে, সামি খেদিরা, টনি ক্রুস, টমাস মুলার, মেসুত ওজিল।
