চোট কারণে অনুশীলন করেননি দে হেয়া
মাংস পেশির চোটের কারণে রোববার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি স্পেনের গোলরক্ষক দাভিদ দে হেয়া।
স্পেনের ফুটবল ফেডারেশন বিশ্ব চ্যাম্পিয়নদের চিকিৎসকের বরাত দিয়ে পাঠানো বিবৃতিতে জানায়, নিতম্বের পেশির চোট পেয়েছেন দে হেয়া। অনুশীলনে ফেরাতে প্রতি দিন তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।
ম্যানচেস্টার ইউনাটেড গোলরক্ষক কত দিন অনুশীলনের বাইরে থাকবেন তা জানায়নি স্পেনের ফুটবল ফেডারেশন।
বুধবার চিলির বিপক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে অন্য গোলরেক্ষক পেপে রাইনাকেও বিবেচনা করতে পারেন দেল বস্ক।
