ক্লোসার রোনালদোকে ছোঁয়ার ম্যাচ
রেকর্ড, রোনালদো, ক্লোসা; পর্তুগাল-জার্মানির ম্যাচটির আগে সালভাদরের আকাশে এই তিনটি শব্দের অনুরণন। ক্লোসার সামনে ব্রাজিলের কিংবদন্তি রোনালদোকে ছোঁয়ার যাওয়ার সুযোগ এ ম্যাচে। একটি গোল করলেই তিনি রোনালদোর সঙ্গে হবেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৫ গোলের রেকর্ডের। দুটি গোল করলে স্বপ্নের এই রেকর্ডটিতে অধিকার হবে শুধুই তার।
সোমবার 'জি' গ্রুপের ম্যাচটির আরো কিছু তথ্য:
ধারণক্ষমতা: ৫১ হাজার ৭০৮
ম্যাচ শুরু: সোমবার রাত ১০টা (বাংলাদেশ সময়)
রেফারি: মিলোরাদ মাজিচ (সার্বিয়া)
# ১৯৯০ সাল থেকে জার্মানি বিশ্বকাপে নিজেদের সব সূচনা ম্যাচেই জিতেছে।
# গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্বের ৬ ম্যাচে পর্তুগাল মাত্র একটি গোলই খেয়েছে।
# ম্যাচে গোল না পেলেও আরো একটি রেকর্ডের দিকে আরেকধাপ এগিয়ে যাবেন ক্লোসা। ২৫ ম্যাচ খেলে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আপাতত তারই স্বদেশি লোথার ম্যাথাউসের। ক্লোসা এখন পর্যন্ত খেলেছেন ১৯ ম্যাচ।
# জার্মানির ১০০তম বিশ্বকাপ ম্যাচ এটি। এই মাইলফলক এর আগে কোনো দেশ ছুঁতে পারেনি।
# এর আগে জার্মানি-পর্তুগাল মুখোমুখি হয়েছে ১৮বার। জার্মানি জিতেছে ৯টি ম্যাচ, পর্তুগাল ৩টিতে। বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।
