ঘাতক ঘানার সামনে যুক্তরাষ্ট্র
নিজেদের প্রথম ম্যাচে ঘানার মুখোমুখি হওয়ার আগে যুক্তরাষ্ট্র দলে হয়তো প্রতিশোধ শব্দটি ঘুরে বেড়াবে। কারণ গত দুটি বিশ্বকাপে ঘানাই যে ঘাতকের ভূমিকা নিয়ে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্রের সামনে।
২০০৬ বিশ্বকাপে ঘানার কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। গত বিশ্বকাপে ঘানার কাছে হেরে শেষ ষোলোতেই আটকে যায় যুক্তরাষ্ট্রের অভিযান।
'জি' গ্রুপের ম্যাচটির আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: দাস দুনাস আরেনা, নাতাল
ধারণক্ষমতা: ৩৮ হাজার ৯৫৮
ম্যাচ শুরু: সোমবার রাত ৪টা (বাংলাদেশ সময়)
রেফারি: ইয়ুনাস এরিকসন (সুইডেন)
# বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের এটি ৩০তম ম্যাচ, ঘানার দশম।
# আফ্রিকার দেশগুলোর বিপক্ষে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের এটি তৃতীয় সাক্ষাৎ। # যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান জার্মানির হয়ে ১৯৯৩ সালে ঘানার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ২ গোল করেছিলেন। জার্মানি ম্যাচটি ৬-১ গোলে জিতেছিল।
# এই বিশ্বকাপের ১২টি ভেন্যুর মধ্যে নাতাল থেকে আফ্রিকা সবচেয়ে কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই নাতালেই যুক্তরাষ্ট্রের বিশাল একটি বিমান ঘাঁটি ছিল।
# এর আগে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দুবার ঘানার মুখোমুখি হয়। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে খেলা সেই দুটি ম্যাচেই হেরেছে যুক্তরাষ্ট্র। দুটি ম্যাচেরই ফল ছিল ২-১।
