২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড ম্যাচে হরিষে বিষাদ

আনন্দটা নিমিষেই বিষাদে পরিণত হয়ে গেল ইংল্যান্ডের ফিজিওথেরাপিস্টের। শনিবার ইতালির বিপক্ষে ড্যানিয়েল স্টারিজের সমতা ফেরানো গোলের পর আনন্দে হুড়োহুড়ি করতে গিয়ে গোড়ালির গাঁটে চোট পেয়ে ডাগআউটেই লুটিয়ে পড়েন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 06:33 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

শনিবার মানাউসের আমাজনিয়া স্টেডিয়ামে ইতালির মার্কিসিওর গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ড দলকে খেলায় ফিরিয়েছিল স্টারিজের ওই গোল। আর সেটা উদযাপন করতে গিয়েই এই বিপত্তি। গোলের পর বেঞ্চ থেকেই লাফ দিয়েছিলেন ফিজিও গ্যারি লুইন।

পরে লুইনকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেয়া হয়। ধারণা করা হচ্ছে তার গোড়ালির গাঁট ভেঙে গেছে। পরে ইতালির কাছে ২-১ গোলের হারে তার কষ্টটা আরো বাড়ারই কথা।

এর আগে মিয়ামিতে দলের অনুশীলন ক্যাম্পে চোট পেয়েছিলেন সহকারী কোচ রে লুইংটন। হাঁটুতে সমস্যা দেখা দেয়ার পর সেখানে অস্ত্রোপচার করাতে হয় তার।