২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে দামী ডিফেন্ডার লুইস

স্বদেশের চিয়াগো সিলভাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার এখন দাভিদ লুইস। চেলসি ছেড়ে সিলভার দল পিএসজিতেই যোগ দিয়েছেন ব্রাজিলের এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 04:28 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

শুক্রবার ফ্রান্সের ক্লাব পিএসজি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ২৭ বছর বয়সী লুইসের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে।

পিএসজিতে যোগ দিয়ে ভীষণ খুশি লুইস বলেন, “এটা ইতিহাস সমৃদ্ধ বড় একটা দল… এটা আমার জীবনে নতুন একটা ধাপ। প্যারিসের হয়ে খেলতে আর আমি কি করতে পারি দেখাতে আমি অধীর।"

চুক্তির অর্থের ব্যাপারে কোনো ক্লাবই মুখ খুলেনি। তবে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানায়, ট্রান্সফার ফি হতে পারে ৪ থেকে ৫ কোটি পাউন্ড। ব্রাজিলের অধিনায়ক সিলভা ৪ কোটি ৬০ লাখ পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছিলেন।

২০১১ সালে বেনফিকা থেকে ২ কোটি ১০ লাখ পাউন্ডে চেলসিতে এসেছিলেন লুইস। পরের বছরই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লিগ শিরোপা জেতে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। চেলসির হয়ে ১৪৩ ম্যাচ খেলে ১২টি গোলও করেছেন তিনি।

ফরাসি লিগের শিরোপা জিতলেও চেলসির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় পিএসজি।