ইংল্যান্ডের বিপক্ষে নেই দে শিলিও
বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মাঠে নামার আগেই বড়সড় একটা ধাক্কা খেয়েছে ইতালি। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না ডিফেন্ডার মাত্তিয়া দে শিলিও।
অনুশীলনে ঊরুর পেশিতে চোট পেয়েছেন এসি মিলানের এই খেলোয়াড়।
শনিবার মানাউসের স্তাদিও আমাজনিয়ায় ‘ডি’ গ্রুপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পঞ্চম বিশ্বকাপ শিরোপা জয়ের অভিযানে নামবে ইতালি।
দে শিলিওর চোট পরীক্ষা করার পর বড় কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন দলটির চিকিৎসক। পেশি ছেড়েনি তার, টান লেগেছে। ২০ জুন কোস্টা রিকার বিপক্ষে মাঠে ফিরতে পারেন দে শিলিও।
গ্রুপের অন্য দল দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
