২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজেয় হাঙ্গেরির গিওলা আর নেই

পঞ্চাশের দশকে অজেয় হয়ে ওঠা হাঙ্গেরির গোলরক্ষক গিওলা গ্রোসিচ শুক্রবার মারা গেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 11:24 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

হাঙ্গেরির সংবাদ সংস্থা এমটিআই জানায়, গিওলার পরিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। হাঙ্গেরির সোনালি যুগের এই গোলরক্ষকের বয়স হয়েছিল ৮৮ বছর।

ফেরেঙ্ক পুসকাসদের দলের গোলরক্ষক ছিলেন গ্রোসিচ। ১৯৫৩ সালে দারুণ এক কীর্তি গড়ে গ্রোসিচদের হাঙ্গেরি। ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৬-৩ গোলে হারিয়েছিল তারা। ব্রিটিশ দ্বীপপুঞ্জের বাইরের কোনো দেশের কাছে নিজেদের মাঠে এটাই ছিল ইংলিশদের প্রথম হার।

Image
গিওলা গ্রোসিচ (বাঁমে)

গিওলা গ্রোসিচ (বাঁমে)

হাঙ্গেরির সোনালি প্রজন্মের কীর্তির শেষ এখানেই নয়। ১৯৫০ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ৪২টি জয়ের বিপরীতে মাত্র একটি ম্যাচ হারে তারা, ড্র করে ৭টি ম্যাচ।

৪ বছর অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ১৯৫৪ বিশ্বকাপে গিয়েছিল গ্রোসিচদের হাঙ্গেরি। টানা ৪ ম্যাচ জিতে ফাইনালে ওঠে তারা। কিন্তু গ্রুপ পর্বে ৮-৩ গোলে হারানো পশ্চিম জার্মানির কাছে ৩-২ গোলে হেরে যান পুসকাসরা।

১৯৪৭ থেকে ১৯৬২ সাল পর্যন্ত এই দলের সদস্য ছিলেন গ্রোসিচ। ৮৮টি ম্যাচে হাঙ্গেরির গোলপোস্ট আগলেছেন।