২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: ব্রাজিল ৩- ১ ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে দুরন্ত সূচনা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 01:24 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত এক জয় পেল ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের ৩-১ গোলের সবচেয়ে বড় অবদান নেইমারের। জাদুকরী ফুটবলে ভক্তদের মুগ্ধ করা রাখা এই স্ট্রাইকারের পা থেকে দুই অর্ধে আসে একটি করে গোল।

# ম্যাচে ৫৯ শতাংশ সময়ে বল দখলে ছিল ব্রাজিলের। ক্রোয়েশিয়ার দখলে ৪১ শতাংশ।

৫

ফাউল

২১
৯

লক্ষ্যে শট

৪
১৪

শট

১০
৩

গোল

১
১

পেনাল্টি থেকে গোল

০

৯০+৪: ম্যাচ শেষের বাঁশি ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে দুরন্ত সূচনা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।

# যোগ করা হয়েছে ৪ মিনিট।

৯০: গোল ...... অস্কারের গোল ব্রাজিল ৩- ১ ক্রোয়েশিয়া

৮৮: খেলোয়াড় বদল: মাঠ ছাড়লেন ২ গোল করা নেইমার। তার বদলি হিসেবে নামলেন রামিরেস।

৮৮: হলুদ কার্ড: ব্রাজিলের লুইস গুস্তাভো হলুদ কার্ড দেখলেন।

৭৮: খেলোয়াড় বদল: ক্রোয়েশিয়ার ইয়ালাভিচের জায়গায় নামলেন রেবিচ।

৭৩: ক্রোয়েশিয়ার সমতা ফেরানোর দারুণ একটি সুযোগ হাত ছাড়া হয়ে যায়। কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন সিলভা।

# সরাসরি পেনাল্টি শট না নিয়ে একটু নাটকীয়তা করেছিলেন নেইমার। কিন্তু বিভ্রান্ত হননি গোলরক্ষক প্লেতিকোসা। ডান দিকে ঝাপিয়ে পড়ে হাতও লাগিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, বল চলে যায় জালে।

৭১: গোল..... পেনাল্টি থেকে নেইমারের গোল। (
ব্রাজিল ২- ১ ক্রোয়েশিয়া)

৬৯: পেনাল্টি:  ডি বক্সে ফ্রেডকে ফেলে দিয়েছিলেন দেন লোভের্ন। ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডারকে হলুদ কার্ড আর পেনাল্টির সিদ্ধান্ত দিতে দেরি করেননি জাপানের রেফারি ইয়ুইচি নিশিমোরা। তবে তার এই সিদ্ধান্ত বিতর্কের খোরাক যোগাবে।

৬৯: খেলোয়াড় বদল: অনুজ্জ্বল হাল্কের জায়গায় নামলেন বের্নার্ড।

৬৬: হলুদ কার্ড: বিপজ্জনক জায়গায় নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন ডিফেন্ডার ভেদরান চরলুকা। দানি আলভেসের ফ্রি-কিক চলে গেলো ক্রসবার উচিয়ে।

৬৩   খেলোয়াড় বদল: ব্রাজিলের পাউলিনিয়োর বদলে মাঠে এলেন এর্নানেস।

৬১:  খেলোয়াড় বদল: ক্রোয়েশিয়ার কোভাসিচের বদলে মাঠে নামলেন ব্রোজোভিচ। গত শুক্রবারই তার অভিষেক হয়েছিল।

# দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ব্রাজিল। তবে এখনও গোলের পরিষ্কার কোনো সুযোগ মেলেনি।

৫৪: ব্রাজিলের ফ্রি-কিক।

৫২: ক্রোয়েশিয়ার ফ্রি-কিক।

৪৬: দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

# প্রধমার্ধে ৬৪ শতাংশ সময় বল দখলে রেখেছিল ব্রাজিল। ক্রোয়েশিয়া ৩৬ শতাংশ।

# মন ভরানো ফুটবলই খেলছে ব্রাজিল। নেইমারকে ঠেকানোর পরিকল্পনা এঁটেছিল ক্রোয়েশিয়া। কিন্তু কাজ হয়নি, বরং তার জাদুকরী ফুটবলেই সমতা ফেরায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

৪৫+২ : মধ্য বিরতি। ব্রাজিল ১- ১ ক্রোয়েশিয়া।

৪২: নেইমারের ফ্রি-কিক ক্রোয়েশিয়ার দেয়ালে প্রতিহত।

# ব্রাজিলের হয়ে শেষ ৬ ম্যাচে এটি নেইমারের ৫ম গোল। (৪৯ ম্যাচে ৩২ গোল)

২৯: গোল........ ব্রাজিল ১- ১ ক্রোয়েশিয়া... নেইমার!!! বল নিয়ে কয়েক পা এগিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান বার্সেলোনা তারকা। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকানোর চেষ্টা করেছিলেন প্লেতিকোসা কিন্তু কোনো কাজ হয়নি। বারে লেগে জালে জড়ালে উল্লাসে মেতে উঠে পুরো স্টেডিয়াম।

২৭: হলুদ কার্ড দেখলেন নেইমার।

২২: নেইমারের ক্রস বিপদমুক্ত করেছিলেন গোলরক্ষক। সেখান থেকে বল পেয়ে অস্কারের দূরপাল্লার বাঁকানো শট ঝাপিয়ে পড়ে ঠেকিয়ে দেন প্লেতিকোসা।

২১: পাউলিনিয়োর শট গোলে ছিল। কিন্তু ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক।

# বাঁদিক থেকে আসা একটি ফ্লিক জালে পাঠানোর চেষ্টা করেছিলেন অলিচ। তার দুর্বল শটটি বাইরের দিকে চলে যাচ্ছিল। তবে অলিচের একটু পেছনে থাকা মার্সেলোর পা লেগে জুলিও সেজারকে ফাঁকি দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

১১: গোল........ ব্রাজিল ০- ১ ক্রোয়েশিয়া। আত্মঘাতী হলেন মার্সেলো। এখনও পর্যন্ত কিন্তু বিশ্বকাপের স্বাগতিক কোনো দল প্রথম ম্যাচে হারেনি!

৭: ইভিচা অলিচের হেড লক্ষ্যভ্রষ্ট হলো।

৫:  ব্রাজিল ০- ০ ক্রোয়েশিয়া। ব্রাজিলের ফ্রি কিক। জটলা, কোনো সুযোগ তৈরি হয়নি।

১: ক্রোয়েশিয়ার কোভাসিচের প্রচেষ্টা ব্যর্থ।

০০: রেফারির বাঁশি শুরু হলো খেলা।

# আরেনা দে সাও পাওলোতে ক্রোয়েশিয়ার জাতীয় সঙ্গীত বাজছে। এরপর শুরু হলো ব্রাজিলের জাতীয় সঙ্গীত। গলা মেলাচ্ছেন দলের সবাই!

# মাঠে নেমেছে দুই দল। ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছেন চিয়াগো সিলভা, ক্রোয়েশিয়াকে দারিও সেরনা।

# ম্যাচ শুরুর আর ১০ মিনিট বাকি। পুরো স্টেডিয়াম যেন হলুদ সমুদ্র।

# বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে এর আগে একটি মাত্র ম্যাচ খেলেছে ব্রাজিল। ২০০৬ বিশ্বকাপে বার্লিনের সেই ম্যাচে কাকার একমাত্র গোলে জয় পেয়েছিল তারা।

# আগের ১৯টি বিশ্বকাপের ২০ স্বাগতিকের কেউই এখন পর্যন্ত উদ্বোধনী ম্যাচে হারেনি। ২০টি ম্যাচের ১৪টিতেই স্বাগতিকরা জিতেছে, ড্র হয়েছে বাকি ৬ ম্যাচ।

# ব্রাজিল দল: জুলিও সেজার, দানিয়েল আলভেস, চিয়াগো সিলভা, দাভিদ লুইস, মার্সেলো, হাল্ক, পাউলিনিয়ো, ফ্রেড, নেইমার, অস্কার, লুইস গুস্তাভো।

# ক্রোয়েশিয়া দল: স্তিপে প্লেতিকোসা, শিমে ভারসালকো, ইভান পেরিসিচ, ভেদরান চরলুকা, দেন লোভের্ন, ইভান রাকিতিচ, নিকিচা ইয়েলাভিচ, লুকা মদরিচ, দারিও সেরনা, ইভিচা অলিচ, মাতেও কোভাচিচ।

Image
ইয়ুইচি নিশিমুরা

ইয়ুইচি নিশিমুরা

# ব্রাজিল-ক্রোয়েশিয়া উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন জাপানের রেফারি ইয়ুইচি নিশিমুরা ।

# রেফারি বাঁশিতে ফুঁ দেয়া মাত্রই শুরু হবে ব্রাজিলের দু:খ ভোলার অভিযান। ব্রাজিলের এক ফুটবল রাজকুমারের স্বপ্নের পথচলার শুরুও এটা।

# সংশয় ছিল, তবে সংকল্পও ছিল। নানা বাধা-বিপত্তি এড়িয়ে তাই ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধন হয়ে গেল সাও পাওলোতে।