২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের অনুশীলনে ব্রাজিল সমর্থকদের দুয়ো

ব্রাজিলে মেসি-আগুয়েরোদের জন্য কি অপেক্ষা করছে, এর একটা আভাস পেল তারা। অনুশীলনে ব্রাজিল সমর্থকদের কাছ থেকে দুয়ো পেয়েছে লিওনেল মেসি আর সের্হিও আগুয়েরোদের আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 06:05 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

বেলো হরিজন্তেতে বুধবার আর্জেন্টিনার অনুশীলন দেখতে ৫ হাজার ফুটবলপ্রেমী হাজির হয়েছিল। এদের মধ্যে ছিলেন স্থানীয়রাও। মেসি-আগুয়েরোরা মাঠে পৌঁছুতেই তাদের অনেকেই দুয়ো দিতে থাকে।

বিষয়টি চরমে পৌঁছে মেসিরা বুট আর জার্সি পরে মাঠে নামলে। তবে মাথা ঠাণ্ডা রেখেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। অনুশীলন শুরুর আগে নিজেদের সমর্থকদের হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন তারা।      

রোববার ব্রাজিলের ঐতিহ্যবাহী স্টেডিয়াম মারাকানায় বিশ্বকাপ অভিষিক্ত বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের অভিযান।