২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলকে রুখতে জোটবদ্ধ থাকছেন মদরিচরা

ক্রোয়েশিয়া দলে এমন কোনো তারকা নেই, যিনি একাই ব্রাজিলকে এলোমেলো করে দিতে পারেন। এটা জানেন বলেই দলের সবার প্রতি একটা আহবান করেছেন লুকা মদরিচ। ব্রাজিলের বিপক্ষে দলের কাছ থেকে জোটবদ্ধ ফুটবল চেয়েছেন দলের তারকা মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 04:35 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

বৃহস্পতিবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ক্রোয়েশিয়ার ২০১৪ বিশ্বকাপ অভিযান। ক্রোয়েশিয়ার জন্য ব্রাজিল ম্যাচটি অনেক বড় বলে মনে করেন মদরিচ। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের জানেন, ব্রাজিল তার দলকে সমীহ করছে। তবে ব্রাজিল যে ম্যাচে কি করতে পারে, সেটাও ভালো করেই জানা মদরিচের।

ব্রাজিল দল নিয়ে বলতে গিয়ে কয়েকজন খেলোয়াড়ের নামও উল্লেখ করলেন মদরিচ, "মার্সেলো, চিয়াগো সিলভা ও নেইমারকে নিয়ে অসাধারণ এক দল তারা।"

ব্রাজিল ম্যাচে ফল যাই হোক, গ্রুপ পর্ব পেরোতে পারলে ক্রোয়েশিয়া এই বিশ্বকাপে অনেক দূর যেতে পারবে বলেই মনে করেন ক্রোয়েশিয়ার তারকা মদরিচ।

এর আগে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সেরা সাফল্য সেমি-ফাইনালে ওঠা। এই সাফল্য তারা পেয়েছিল ১৯৯৮ সালে বিশ্বকাপে অভিষেকের বছরেই।

তবে এর পর তাদের সাফল্য ধারাটা নিম্নগামী হয়েছে। ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি ক্রোয়েশিয়া। আর ২০১০ বিশ্বকাপে বাছাইপর্বই পার হতে পারেনি তারা।