উদ্বোধনী ম্যাচে রেফারি জাপানের
বিশ্বকাপে ব্রাজিল-ক্রোয়েশিয়া উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন জাপানের রেফারি ইয়ুইচি নিশিমুরা।
২০১০ বিশ্বকাপে ব্রাজিল-নেদারল্যান্ডস ম্যাচসহ চারটি ম্যাচ পরিচালনা করেন ৪২ বছর বয়সী নিশিমুরা। ২০১২ সালে এএফসির বর্ষসেরা রেফারির খেতাব জেতেন তিনি।
দুটি বিশ্বকাপে খেলা পরিচালনা করা জাপানের তৃতীয় রেফারি নিশিমুরা। এর আগে শিজুয়ো তাকাদা (১৯৮৬ ও ১৯৯০) আর তরু কামিকাওয়া (২০০২ ও ২০০৬) দুটি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেন।
