ট্যাক্সি ক্যাবে অনুশীলনে মেক্সিকো!
এই ট্যাক্সি! মেক্সিকোর খেলোয়াড়দের ব্যস্ত হয়ে পড়তে হলো ট্যাক্সি ক্যাব ধরতে। অনুশীলনে যেতে হবে, কিন্তু বাস গেছে নষ্ট হয়ে। কী আর করা।
সান্তাসে হোটেলের বাইরে মেক্সিকোর খেলোয়াড়দের ট্যাক্সির খোঁজ করার খবরটি সোমবার অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দিয়েছেন খোদ মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কেস।
শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ দিয়ে মেক্সিকোর বিশ্বকাপ অভিযান শুরু হবে। '৮৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনাল খেলার লক্ষ্যে ব্রাজিলে পা রাখা মেক্সিকো 'এ' গ্রুপে বাকি দুটি ম্যাচ খেলবে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।
