২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর হাতে শুরু বিশ্বকাপের 'ফ্যান ফেস্ট'

বিশ্বকাপের সময় ফুটবলপ্রেমীদের মিলনকেন্দ্র ‘ফিফা ফ্যান ফেস্ট’ এর উদ্বোধন হয়ে গেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 09:39 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

রোববার সন্ধ্যায় ফরতালেজার ইরাসেমা সমুদ্র সৈকতে হাজার দশেক ফুটবলপ্রেমীর সামনে ফ্যান ফেস্টের উদ্বোধন করেন ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো।

ব্রাজিল বিশ্বকাপ চলার সময় ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন এখানে জড়ো হয়ে উল্লাসে মাতবে স্বাগতিক ও অন্য দেশ থেকে আসা হাজারো ফুটবলভক্ত। বিনা খরচে বড় পর্দায় টুর্নামেন্টের প্রতিটি ম্যাচও এখানে দেখতে পারবে তারা।

রোনালদোর পাশে উদ্বোধনী অনুষ্ঠানে ছিল এবারের আসরের মাসকট ফুলেকো।

শুধু ফরতালেজাতেই নয়, বিশ্বকাপের অন্য ১১টি ভেন্যু শহরেও থাকবে ফ্যান ফেস্টের আয়োজন।