সাও পাওলোতে বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস
বিশ্বকাপ শুরু হওয়ার তিন দিন আগেও উদ্বোধনী ম্যাচের শহর সাও পাওলোতে চলছে মেট্রো শ্রমিকদের ধর্মঘট। সোমবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে ব্রাজিলের দাঙ্গা পুলিশ।
১২.২ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে গত বৃহস্পতিবার থেকে ধর্মঘট করছে মেট্রো শ্রমিকেরা।
বিবিসি জানায়, রোববার প্রায় তিনশ’ বিক্ষোভকারী জড়ো হয়ে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে।
এই শহরের করিন্থিয়ান্সের মাঠ আরেনা দে সাও পাওলোতেই বৃহস্পতিবার হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার এবারের আসরের উদ্বোধনী ম্যাচ। এছাড়াও একটি সেমি-ফাইনালসহ আরো পাঁচটি ম্যাচ হবে এখানে।
