২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালোতেল্লিকে নিয়েই দুশ্চিন্তা ইংল্যান্ডের

ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরুই হবে কঠিন এক ম্যাচ দিয়ে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ওই ম্যাচ নিয়ে ভাবছে ইংল্যান্ড। তাদের বড় দুশ্চিন্তা প্রতিপক্ষের ফরোয়ার্ড মারিও বালোতেল্লিকে নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 06:39 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

‘ডি’ গ্রুপের ইংল্যান্ড-ইতালি ম্যাচটি শনিবার। এর আগে ইংল্যান্ডের ডিফেন্ডাররা মারিও বালোতেল্লির খেলা নিয়ে বিস্তর বিশ্লেষণ করবে। রোববার রিও দে জেনেইরোতে পা রেখে বালোতেল্লিকে রোখা নিয়ে কাজ শুরু করে দিয়েছে তারা।

ম্যানচেস্টার সিটির সমর্থকরা বালোতেল্লিকে হয়ত মাঠের বাইরের নানারকম ঘটনার জন্যই মনে রেখেছেন। তবে যারা তাকে মাঠে সামলেছেন, তারা এখন এসি মিলানের এই ফরোয়ার্ডকে ভালো করেই জানেন।

ইংল্যান্ডের ডিফেন্ডার জাগিয়েলকা সেই বিষয়টিই তুলে আনলেন, “সে একটা চরিত্রই বটে, কিন্তু গোল করে।”

শুধু বালোতেল্লিকে নিয়েই নয়, ইতালির সব ফরোয়ার্ডদের নিয়েই ভাবছে ইংল্যান্ডের ডিফেন্ডাররা। জাগিয়েলকা বলেন, “আমরা যে সব স্ট্রাইকারদের মুখোমুখি হব, তাদের সম্পর্কে ধারণা আছে।”

ইতালি ছাড়া গ্রুপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বাকি দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টা রিকা।