২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে প্রস্তুতি শেষ ইরানের

ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল ইরান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 01:13 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সাও পাওলোতে রোববার প্রীতি ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে এহসান হাজি সাফির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইরান।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ব্যবধান দ্বিগুণ করেন রেজা গুচানেজাদ।

একটি পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে পারেনি ইরান।

এর আগে খেলা তিনটি প্রীতি ম্যাচেই ড্র করেছে ইরান। বেলারুশ ও মন্টেনেগ্রোর সঙ্গে গোলশূন্য দু'টি ড্রর পর অ্যাঙ্গোলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা।

১৬ জুন নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে ইরানের। ‘এফ’ গ্রুপে এর পর তারা খেলবে আর্জেন্টিনা ও বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে।