কোস্টা রিকা: সবচেয়ে দুর্ভাগা?
ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে দুর্ভাগা দল কোনটি? টুর্নামেন্ট শেষ হওয়ার পর হিসেবটা হয়তো হবে অন্য রকম। কিন্তু শুরু হওয়ার আগে কোস্টা রিকার ধারেকাছে নেই কেউ। ইতালি, উরুগুয়ে, ইংল্যান্ড - সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গে একই গ্রুপে পড়েছে যে তারা!
বরাবরের মতো ব্রাজিল বিশ্বকাপেও অঘটন হবে অনেক; কিন্তু কোস্টা রিকার দ্বিতীয় রাউন্ডে যাওয়া হবে না। সাবেক তিন বিশ্বকাপজয়ী, বর্তমানের তিন শিরোপা প্রত্যাশীর মধ্যে অঘটনের দোহাই দিয়ে একটিকে হয়তো পেছনে ফেলা যায়। দুটিকে কিছুতেই না। শেষের প্রস্তুতি নিয়েই তাই বিশ্বকাপ শুরু করছে দুর্ভাগা কোস্টা রিকা।
এই ত্রয়ীর পাশাপাশি কোস্টা রিকার পুরো স্কোয়াডেই প্রতিভার ছড়াছড়ি। বিশ্বকাপ বাছাইপর্ব পেরোতে তাই তেমন কোনো সমস্যা হয়নি তাদের। প্রথম রাউন্ডে মেক্সিকোর পেছনে থেকে রানার্সআপ হয়ে ওঠে চূড়ান্ত রাউন্ডে। সেখানে ছয় দলের লড়াইয়ে দ্বিতীয় অবস্থানে থেকে স্বচ্ছন্দ্যেই পেয়ে যায় ব্রাজিলের টিকেট। ঘরের মাঠে পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় এবং সবচেয়ে কম সাত গোল খাওয়ার রেকর্ডের কারণেই তাদের এই অর্জন। দুই ম্যাচ হাতে রেখেই চতুর্থ বিশ্বকাপ খেলা নিশ্চিত করে কোস্টা রিকা।
কিন্তু বিশ্বকাপ অভিযানে গিয়ে ১৯৯০ আসরের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা নিশ্চিতভাবেই কোস্টারিকার পূরণ হচ্ছে না। তবে গ্রুপের পরাক্রমশালী তিন প্রতিপক্ষের বিপক্ষে তাদের পারফরম্যান্সেই আঁকা হয়ে যেতে পারে ‘ডি’ গ্রুপের গতিপথ।
ব্রাজিল বিশ্বকাপ থেকে সর্বোচ্চ এইটুকুনই চাইতে পারে কোস্টা রিকার এই প্রতিভাবান প্রজন্ম।
এক নজরে:
গ্রুপ: ডি
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৪ জুন | উরুগুয়ে | ফোরতালেজা |
২০ জুন | ইতালি | রেসিফি |
২৪ জুন | ইংল্যান্ড | বেলো হরিজন্তে |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৩ বার
সেরা সাফল্য: দ্বিতীয় রাউন্ড: ১৯৯০
যেভাবে ব্রাজিলে: কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে।
খেলার ফর্মেশন: ৫-৪-১
ফিফা র্যাঙ্কিং: ২৮
কোচ: হোর্হে লুই পিন্তো (সেপ্টেম্বর ২০১১ থেকে)
কোস্টা রিকা দল:
গোলরক্ষক: কেইলর নাভাস, প্যাট্রিক পেমবারটন, দানিয়েল কামব্রোনেরো।
ডিফেন্ডার: জনি আকোস্তা, জিয়ানকারলো গনসালেস, মিচেল উমানা, অস্কার দুরান্তে, ওয়েলন ফ্রান্সিস, হেইনার মোরা, এনরিক দিয়াজ ক্যাম্পবেল জুনিয়র, ক্রিস্তিয়ান গাম্বোয়া, রয় মিলার।
মিডফিল্ডার: সেলসো বোর্হেস, ক্রিস্তিয়ান বোলানোস, এসেতেবান গ্রানাদোস, মিচেল বারান্তেস, ইয়েলতসিন তেহেদা, দিয়েগো কালভো, হোসে মিগেল কুবেরো।
ফরোয়ার্ড: ব্রায়ান রুইস, হোয়েল কাম্পবেল, রানদোল ব্রেনেস, মারকো উরেনা।
