২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েদিদের বিশ্বকাপ!

বিশ্বকাপ ফুটবল শুরুর এখনও ক’দিন বাকি। তবে লাতিন আমেরিকার দেশ পেরুতে শুরু হয়ে গেছে এর ভিন্ন এক সংস্করণ। দেশটির রাজধানী লিমার ‘কাস্ত্রো-কাস্ত্রো’ কারাগারে শুরু হয়েছে এই বিশ্বকাপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 08:20 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা বিশ্বকাপের ‘জ্বর’ পুরো বিশ্বকে যে ভালোই ধরেছে, তা বলাই যায়। তাই কারাগারের কঠিন জীবনও উৎসবের রং থেকে কয়েদিদের দূরে রাখতে পারেনি।

কারাগারটি থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ৩০০ কয়েদির অংশগ্রহণে প্রতিযোগিতাটি চলবে দুই সপ্তাহ ধরে। কয়েদিদের মাঝে খেলাধুলার মনোভাব তৈরি করতেই ভিন্ন এই আয়োজন।

কাস্ত্রো-কাস্ত্রো কারাগারে প্রতিযোগিতাটির একটা উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজন করে তারা।