২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই চিলির প্রস্তুতি শেষ

জয় দিয়ে ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল চিলি। তবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে গোল পাননি দলের বার্সেলোনার তারকা আলেক্সিস সানচেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 05:50 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

বুধবার ভালপারাইসোতে নিজেদের মাঠে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে গোল পেতে অবশ্য ৮০ মিনিট অপেক্ষা করতে হয় চিলিকে।

নর্দান আয়ারল্যান্ডের সাহসী প্রতিরোধ ভাঙে বদলি খেলোয়াড় এদুয়ার্দো ভারহাসের গোলে। ব্যবধান ২-০ করা গোলটি করেন আরেক বদলি খেলোয়াড় মাওরোসিয়ো পিনিল্লিয়া।

ব্রাজিল বিশ্বকাপে ‘বি’ গ্রুপে চিলির তিন প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, গত বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া।