আইভরি কোস্টকে জেতালেন দ্রগবা, জার্ভিনিয়ো
বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে যাওয়ার ধাক্কা কাটিয়ে এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছে আইভরি কোস্ট।
আইভরি কোস্টকে এগিয়ে দেন জার্ভিনিয়ো। নবম মিনিটে করা এই গোলটির উৎস ছিলেন দ্রগবা।
আর ৪২তম মিনিটে দ্রগবার গোলটি আসে জার্ভিনিয়োর পাস থেকে।
পেনাল্টি থেকে এল সালভাদরের পক্ষে একটি গোল শোধ দেন আর্তুরো আলভারেস।
১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে আইভরি কোস্টের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘সি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও গ্রিস।
