২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফন পের্সিকে নিয়ে আশাবাদী ফন গাল

চোট থেকে সেরে উঠলেও এখনো শতভাগ ফিট নন ডাচ স্ট্রাইকার রবিন ফন পের্সি। তবে নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গালের বিশ্বাস, টুর্নামেন্ট শুরুর আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 05:46 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

হাঁটুর চোট কাটিয়ে ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ তিন ম্যাচে খেলেছেন পের্সি। তবে এর আগে প্রায় ছয় সপ্তাহ মাঠে বাইরে থাকতে হয়েছিল এই তারকা স্ট্রাইকারকে।

মৌসুমের শুরুতেও দীর্ঘ সময় চোটে ভুগেছিলেন ৩০ বছর বয়সী পের্সিকে।

প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে পুরনো রুপে ফেরার ইঙ্গিত দিয়েছেন পের্সি। সম্প্রতি ইকুয়েডর ও ঘানার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে গোলও করেছেন তিনি। তাই বিশ্বকাপে আগ্রাসী পের্সিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ফন গাল।

“সে শতভাগ সুস্থ নয় কিন্তু আমাদের হাতে এখনও দুই সপ্তাহ আছে। আমার মনে হয়, সে শতভাগ সুস্থ হয়ে উঠবে।”

১৩ জুন গতবারের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে রানার্সআপ নেদারল্যান্ডসের। ‘বি’ গ্রুপের অন্য দুই দল চিলি ও অস্ট্রেলিয়া।