২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে ইরান ও ক্রোয়েশিয়া

বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ার পর এবার ব্রাজিলে এসে পৌঁছেছে ইরান ও ক্রোয়েশিয়া দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 02:42 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

গত সপ্তাহে অতিথি ৩১ দলের মধ্যে সবার আগে ব্রাজিলে পৌঁছায় অস্ট্রেলিয়া দল।  

মঙ্গলবার স্থানীয় সময় সোয়া চারটায় সালভাদর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। বিমানবন্দর থেকে সরাসরি সালভাদরের প্রাইয়া দো ফর্তেতে চলে যায় দলের সদস্যরা। ওখানেই তাদের বিশ্বকাপ ঘাঁটি।

আর সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে পৌঁছে ইরান দল। সাও পাওলোর করিন্থিয়ান্স অনুশীলন কেন্দ্রে ঘাটিঁ গাড়বে তারা।

১৬ জুন কুরিচিবায় নাইজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ইরান। ‘এফ’ গ্রুপের অন্য দুই দল আর্জেন্টিনা ও বসনিয়া-হার্জেগোভিনা।