এবারও ড্র নাইজেরিয়ার
বিশ্বকাপের প্রস্তুতিপর্বে গ্রিস ও নাইজেরিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
গত সপ্তাহে লন্ডনে স্কটল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল নাইজেরিয়া।
বুধবার পেনসিলভেনিয়ার পিপিএল পার্কে বল জালে পাঠাতে না পারলেও বল দখলে ঠিকই এগিয়ে ছিল গ্রিস। প্রতিপক্ষের রক্ষণকেও ব্যস্ত রেখেছিল তারা।
অষ্টম মিনিটে এগিয়েও যেতে পারতো গ্রিকরা কিন্তু তাদের দু’দুবারের প্রচেষ্টা ব্যর্থ করে দেন নাইজেরিয়ার গোলরক্ষক। ২১ ও ২৮ মিনিটে তাদের আরো দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
ব্রাজিলে যাওয়ার আগে আগামী শনিবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আফ্রিকার দেশ নাইজেরিয়া। ১৬ জুন ইরানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দলটি। ‘এফ’ গ্রুপের অন্য দুটি দল আর্জেন্টিনা ও বসনিয়া-হার্জেগোভিনা।
আর আগামী শুক্রবার নিউ জার্সিতে বলিভিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে গ্রিস। ১৪ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘সি’ গ্রিসের অন্য দুই প্রতিপক্ষ জাপান ও আইভরি কোস্ট।
এর আগে দুইবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেললেও কখনও গ্রুপ পর্ব পেরোতে পারেনি গ্রিকরা।
