২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্তাদিও নাসিওনাল, ব্রাজিলিয়া

রাজধানী ব্রাজিলিয়ার স্থাপত্যশৈলীর সঙ্গে তাল মেলাতে পারা শহরের সংখ্যা ব্রাজিলে কমই আছে। স্তাদিও নাসিওনালের নয়নাভিরাম সৌন্দর্য্যও সেই ঘোষণাই দেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 07:58 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

৬৮ হাজার ৯টি আসনের ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয় ১৯৭৪ সালে। ১৯৬২ বিশ্বকাপের সেরা খেলোয়াড় আর ফুটবল বিশ্বে সর্বকালের সেরা ড্রিবলার হিসেবে পরিচিত গারিঞ্চার নামে স্টেডিয়ামটির নাম রাখা হয় স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চা। গারিঞ্চা ফুটবলকে বিদায় জানান ১৯৭৩ সালে।

২০১৪ বিশ্বকাপকে সামনে রেখে স্তাদিও নাসিওনালে ব্যাপক সংস্কার করা হয়।

মাঠের সামনের অংশটা একেবারেই নতুন করে তৈরি করা হয়, ধাতব ছাদ ও স্ট্যান্ড বানানো হয়। এই মাঠের সব আসন থেকে মাঠের সব অংশ দেখা যাবে পরিষ্কারভাবে।

সব মিলিয়ে এই বিশ্বকাপে স্তাদিও নাসিওনালের সংস্কার কাজেই সবচেয়ে বেশি খরচ হয়।

তবে কনফেডারেশন্স কাপের আগে মাঠে ঘাস বসানো নিয়ে একটু ঝামেলায়ই পড়েছিল কর্তৃপক্ষ। টানা বৃষ্টিতে ব্যাহত হয়েছিল কাজ। তবে সময়ের আগে ঠিকই প্রস্তুত হয়ে যায় মানে গারিঞ্চা স্টেডিয়াম।

২০১৪ বিশ্বকাপের ৭টি ম্যাচ হবে স্তাদিও নাসিওনালে। গ্রুপ পর্বের ম্যাচ হবে ৪টি, যার মধ্যে উল্লেখযোগ্য ব্রাজিল-ক্যামেরুন ও পর্তুগাল-ঘানা ম্যাচ দুটি।

এক নজরে:

ধারণক্ষমতা: ৬৮ হাজার ৯

নির্মাণ: ১৯৭৪ সাল (সংস্কার কাজ শেষে ২০১৩ সালে আবার উদ্বোধন করা হয়)

অবস্থান: কেন্দ্রীয় উচ্চভূমিতে ব্রাজিলের রাজধানী।

সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা: ১ হাজার ১৭২ মিটার (৩ হাজার ৮৪৫ ফুট)।

জলবায়ু: ব্রাজিলিয়ার সবচেয়ে শুষ্ক সময় হচ্ছে জুন ও জুলাই মাস। বেশিরভাগ দিনই সর্বোচ্চ তাপমাত্রা থাকে ২৫ ডিগ্রি সেলসিয়াস, তবে আর্দ্রতা কমে যায়।

ম্যাচ:  গ্রুপ পর্বের ৪টি, দ্বিতীয় পর্বের একটি, একটি কোয়ার্টার-ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।