Published : 17 Jun 2026, 10:51 AM
যে বয়সে লেখা হয়ে যায় বেশিরভাগ ফুটবলারের এপিটাফ, সেই বয়সে এসে এখনও মাঠে জাদুকরি সব মুহূর্ত উপহার দিচ্ছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এই ফুটবলারের হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পাওয়া আর্জেন্টিনা অধিনায়ক টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বেশি গোলের তালিকায় সাবেক জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে। ছবি: রয়টার্স








