২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিতে পর্তুগিজ ফরোয়ার্ড মোরেইরা

১৮ বছর বয়সী এই ফুটবলারের চুক্তির মেয়াদ বা ট্রান্সফার-এর ব্যাপারে কিছু জানায়নি লন্ডনের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 09:26 PM

Updated : 19 Jul 2023, 04:51 PM

আসছে মৌসুমকে সামনে রেখে দলে নতুন খেলোয়াড় যোগ করল চেলসি। বেনফিকা থেকে ইংলিশ ক্লাবটিতে নাম লিখিয়েছেন তরুণ ফরোয়ার্ড দিয়েগো মোরেইরা।

ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে শনিবার বিষয়টি জানিয়েছে চেলসি। চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি-এর ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।

২০২০ সালে বেনফিকায় যোগ দেন ১৮ বছর বয়সী মোরেইরা। দলটির ২০২২ সালে উয়েফা যুব লিগ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। 

২০২২ সালের মে মাসে বেনফিকার সিনিয়র দলে অভিষেক হয় মোরেইরার। সবশেষ মৌসুমে নিয়মিতভাবে বেনফিকা 'বি' দলের হয়ে খেলেন তিনি। 

চলমান অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পর্তুগাল দলের হয়ে খেলছেন মোরেইরা। আগামী রোববার পর্তুগিজদের প্রতিপক্ষ ইংল্যান্ড।