ছবিতে মেসিদের বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরার গল্প
তিন যুগ পর বিশ্বকাপ জয়। বীরদের যেভাবে স্বাগত জানানো দরকার, ঠিক সেভাবেই উৎসবমুখর পরিবেশে মেসি-দি মারিয়াদের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখছেন আর্জেন্টাইনরা। সোমবার রাতে বুয়েন্স এইরেসের বিমানবন্দরের সামনে জড়ো হন লাখো মানুষ। আর শহরের কেন্দ্রে ওবেলিসো স্মৃতিস্তম্ভে তো আরও বেশি। ছাদখোলা বাসে চড়ে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করে আর্জেন্টিনা দল। লুসাইল স্টেডিয়ামে গত রোববারের ফাইনালে ৩-৩ সমতায় মূল ম্যাচ শেষ হওয়ার পর ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে আলবিসেলেস্তেদের আনন্দের উপলক্ষ এনে দেয় লিওনেল স্কালোনির দল। ছবি: রয়টার্স ও টুইটার
