২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৬ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে বের্নার্দো সিলভা

প্রিমিয়ার লিগের দলটিতে চুক্তির মেয়াদ এক বছর বাড়ালেন পর্তুগিজ মিডফিল্ডার।

২০২৬ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে বের্নার্দো সিলভা

চুক্তির মেয়াদ বাড়ানোর পর বের্নার্দো সিলভা। ছবি: ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 12:00 AM

Updated : 24 Aug 2023, 12:05 AM

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়ালেন বের্নার্দো সিলভা। ২০২৬ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে থাকবেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

২৯ বছর বয়সী এই ফুটবলারের চুক্তির মেয়াদ বাড়ানোর খবর বুধবার বিবৃতি দিয়ে জানায় প্রিমিয়ার লিগের দলটি।

তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত।

গত গ্রীষ্মের দলবদল থেকে গুঞ্জন ছিল, সিলভাকে দলে পেতে আগ্রহী বার্সেলোনা। ফরাসি ক্লাব পিএসজি ও সৌদি আরবের দল আল হিলালেরও তার প্রতি আগ্রহের গুঞ্জন শোনা গিয়েছে নানা সময়ে।

২০১৭ সালের মে মাসে মোনাকো থেকে সিটিতে যোগ দেন সিলভা। পেপ গুয়ার্দিওলার দলের মাঝমাঠে নির্ভরযোগ্যদের একজন তিনি।

ক্লাবটির হয়ে এখন পর্যন্ত দুইশর বেশি ম্যাচ খেলে সিলভা গোল করেছেন ৩৩টি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি প্রিমিয়াগ লিগসহ জিতেছেন আরও বেশ কয়েকটি শিরোপা।