ছবিতে ব্যালন ডি’অর, বেনজেমার প্রথম আর পুতেয়াসের দ্বিতীয়
ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার ব্যালন ডি’অর অনুষ্ঠানে যেন তারার মেলা বসেছিল। প্যারিসে জমকালো অনুষ্ঠানে ছিলেন সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা। অনেকেই এসেছিলেন স্বপরিবারে। রবের্ত লেভানদোভস্কি, সাদিও মানেদের পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরার এই পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের বর্ষসেরা হলেন বার্সেলোনার মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস। ছবি: রয়টার্স