১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডে ‘কাট মিস’ করলেন সিদ্দিকুর

দ্বিতীয় রাউন্ডের মলিন পারফরম্যান্সে ছিটকে গেছেন দেশের এই তারকা গলফার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2022, 07:40 PM

Updated : 23 Jul 2022, 07:40 PM

শুরুটা ছিল আশা জাগানিয়া, কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেই হারালেন সিদ্দিকুর রহমান। ইংল্যান্ডের ক্যাজু ক্ল্যাসিকের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের এই তারকা গলফার।

ইংল্যান্ডের সাউথপোর্টের হিলসাইড গলফ ক্লাবে দ্বিতীয় রাউন্ডে একটি বার্ডির বিপক্ষে পাঁচটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে দুই শট বেশি খেলে ‘কাট মিস’ করেছেন তিনি।

এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুরের শুরুটা ছিল ছন্দময়। তিনটি বোগি করলেও তিনটি বার্ডি ও একটি ঈগল মেরেছিলেন। পারের চেয়ে দুই শট কম খেলে উঠেছিলেন দ্বিতীয় রাউন্ডে। কিন্তু পারলেন না ছন্দ ধরে রাখতে।