Published : 10 May 2026, 10:20 PM
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের বাবা মারা গেছেন। তবে, রেয়াল মাদ্রিদের বিপক্ষে আসছে ম্যাচে ডাগআউটে থাকবেন এই জার্মান কোচ।
ক্লাসিকোর কয়েক ঘন্টা আগে রোববার লা লিগা চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে ফ্লিকের বাবার মৃত্যুর খবর জানিয়েছে।
কাম্প নউয়ে এ দিন বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লিগ ম্যাচটি। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন।
বার্সেলোনার পাশাপাশি রেয়াল মাদ্রিদও এক বিবৃতিতে ফ্লিকের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে।
রেয়ালের বিপক্ষে হার এড়াতে পারলেই টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।