২০২৬ এশিয়ান গেমস
Published : 23 Jul 2026, 03:03 PM
আসছে এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টের নারী বিভাগে বাংলাদেশের চলার পথটা শুরুতেই কঠিন হয়ে গেল। ড্রয়ে তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়ার গ্রুপে পড়েছে দল।
১২ দলের এই ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।
এই ইভেন্টে তিনটি করে সোনার পদক আছে তিন দলের, জাপান, উত্তর কোরিয়া ও চীনের।
বাংলাদেশ এর আগে একবারই এশিয়ান গেমসে অংশ নিয়েছিল। সেই অভিজ্ঞতা সুখকর ছিল না। ২০২২ সালে চীনের হাংজুতে হওয়া প্রতিযোগিতায় মেয়েরা গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল এক ড্র ও দুই হার নিয়ে।
সেবার জাপানের বিপক্ষে ৮-০ গোলের হার দিয়ে শুরু করা বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে হেরেছিল ৬-১ ব্যবধানে। নেপালের সঙ্গে শুরুতে এগিয়ে গিয়েও, শেষ পর্যন্ত ১-১ ড্র করেছিরেন সাবিনারা।
আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়াতে শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর।