২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালসবুর্কের প্রধান কোচের দায়িত্বে ক্লপের সহকারী লিনডার্স

তিন বছরের চুক্তিতে অস্ট্রিয়ান ক্লাবটির দায়িত্ব নিয়েছেন পেপ লিনডার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2024, 08:57 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

নতুন এবং আরও বড় দায়িত্ব পেয়েছেন লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের সহকারী কোচ পেপ লিনডার্স। অস্ট্রিয়ান ক্লাব সালসবুর্কের প্রধান কোচ হয়েছেন তিনি।     

৪১ বছর বয়সী লিনডার্সের সঙ্গে তিন বছরের চুক্তির কথা বুধবার বিবৃতি দিয়ে জানায় সালসবুর্ক। আগামী মাসে প্রাক-মৌসুম অনুশীলনে দলের সঙ্গে যোগ দেবেন এই ডাচ কোচ।

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা গত জানুয়ারিতে দেন দলটির প্রধান কোচ ক্লপ, তখন প্রিমিয়ার লিগের ক্লাবটি ছাড়ার কথা জানান লিনডার্সও।

লিভারপুলে যোগ দেন তিনি ২০১৪ সালে। ব্রেন্ডন রজার্সের পর ক্লপের সহকারী হিসেবে কাজ করেন তিনি।

২০১৮ সালে অ্যানফিল্ড ছেড়ে ডাচ ক্লাব এনইসির কোচের দায়িত্ব নেন লিনডার্স। পাঁচ মাস পরই অবশ্য ফের লিভারপুলে ফিরে আসেন তিনি।