২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের টিকেট পেল আরও যারা

অক্টোবরের বাছাইপর্বের শেষ দিন বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ছয়টি দল।

বিশ্বকাপের টিকেট পেল আরও যারা
প্রথমবারের মতো বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 04:11 AM

Updated : 26 Aug 2026, 02:28 PM

অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে মঙ্গলবার। এদিন ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ছয়টি দল- দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, কোত দি ভোয়া ও সেনেগাল।

প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ আগামী বছর হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিকের মর্যাদায় এই তিন দলের বিশ্বকাপে খেলা আগে থেকেই নিশ্চিত। সেই সঙ্গে বাছাই উৎরে মঙ্গলবার পর্যন্ত যোগ হয়েছে আরও ২৫টি দল।

এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে যারা:

স্বাগতিক হিসেবে: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো

বাছাইপর্ব পেরিয়ে: জাপান, নিউ জিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, একুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে, মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দ, দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, কোত দি ভোয়া, সেনেগাল