Published : 24 Jun 2026, 08:34 PM
নানা রোমাঞ্চকর ধাপ পেরিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। দারুণ জমে উঠেছে নকআউট পর্বে ওঠার লড়াই। শেষ রাউন্ডের আগে তাই দেখে নেওয়া যাক, কোন দলের কী অবস্থান, তাদের টিকে থাকার সম্ভাবনাই বা কতটা।
গ্রুপ ‘এ’: শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে চেকিয়া ও মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হবে ম্যাচ দুটি।
মেক্সিকো: প্রথম দুই ম্যাচে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলে) জিতে সবার আগে নকআউট পর্বে পা রাখে সহ-আয়োজক দেশটি। একই সঙ্গে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করে তারা।
দক্ষিণ কোরিয়া: চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে আসর শুরুর পর, দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে যায় দক্ষিণ কোরিয়া।
তাহলে, ১২ গ্রুপের সেরা আটটি তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে ওঠার সুযোগ থাকবে দক্ষিণ কোরিয়ার।
চেকিয়া: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে আসর শুরুর পর, গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউরোপের দলটি।
তবে এক্ষেত্রে দুই ম্যাচের স্কোরলাইন হবে গুরুত্বপূর্ণ। চেকিয়ার গ্রুপ রানার্সআপ হতে, তাদের চেয়ে কম অথবা সমান ব্যবধানে জিততে হবে দক্ষিণ আফ্রিকার।
দক্ষিণ আফ্রিকা যদি চেকিয়ার চেয়ে এক গোলের বেশি ব্যবধানে জয় পায়, তাহলে তাদের ও চেকিয়ার গোল ব্যবধান হয়ে যাবে সমান। তখন বিবেচনায় আসবে, কোন দল বেশি গোল করেছে।
দক্ষিণ আফ্রিকা: মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে আসর শুরুর পর, চেকিয়ার সঙ্গে ১-১ ড্র করে দলটি।