২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজিতে ফিরছেন ডাচ মিডফিল্ডার সিমোন্স

পাঁচ বছরের চুক্তিতে পিএসভিতে গিয়ে কেবল এক বছর থাকলেন চাভি সিমোন্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 05:14 PM

Updated : 16 Jul 2023, 05:14 PM

নিজ দেশের ক্লাবে এক বছর কাটিয়ে ফ্রান্সে ফিরছেন চাভি সিমোন্স। পুনরায় পিএসজিতে যোগ দিতে পিএসভি আইন্দহোভেন ছেড়ে গেছেন এই ডাচ মিডফিল্ডার।  

ডাচ ক্লাবটি রোববার বিবৃতিতে জানায়, পিএসজিতে চুক্তির কাজ সম্পন্ন করতে অনুশীলন ক্যাম্প ছেড়ে গেছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।

বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা সিমোন্স ২০১৯ সালে যোগ দেন পিএসজিতে। সেখানেই ২০২১ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। গত বছরের জুনে পাঁচ বছরের চুক্তিতে তিনি পাড়ি দেন পিএসভিতে। তবে সেখানে থাকলেন স্রেফ এক বছর।

গত মৌসুমে নেদারল্যান্ডসের শীর্ষ লিগে পিএসভির দ্বিতীয় হওয়ায় বড় অবদান ছিল সিমোন্সের। লিগে ৩৪ ম্যাচে ১৯ গোল করার পাশাপাশি ৮টি অ্যাস্টিস্ট করেন তিনি। জেতেন লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। স্বদেশের ক্লাবটিতে তিনি জেতেন কেএনভিবি কাপ ও ইয়োহান ক্রুইগ শিল্ড।