২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড ১০০ কোটি ইউরো ছাড়িয়ে রেয়ালের আয়

গত বছরের চেয়ে তাদের এবারের আয় ২৩ কোটি ইউরো বা ২৭ শতাংশ বেশি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2024, 05:25 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে ১০০ কোটি ইউরোর বেশি আয় করেছে রেয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ১০৮ কোটি ইউরো আয়ের খবর দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

নিজেদের ওয়েবসাইটে বুধবার দেওয়া বিবৃতিতে রেয়াল জানায়, তাদের এই আয়ে খেলোয়াড় বিক্রির অর্থ হিসেবে আসেনি। গত বছরের চেয়ে তাদের এবারের আয় ২৩ কোটি ইউরো বা ২৭ শতাংশ বেশি।

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ী দলটি এই অর্থ বছরে কর দেওয়ার পর মোট লাভ করেছে এক কোটি ৬০ লাখ ইউরো, গত মৌসুমের চেয়ে ৩২ শতাংশ বেশি।

বিভিন্ন তথ্য-উপাত্যের ভিত্তিতে গত মৌসুমে রেয়াল মাদ্রিদকে ৬০৭ কোটি মার্কিন ডলারের ক্লাব হিসেবে মূল্যায়্ন করে ফোবর্স, সারা বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তালিকায় যা একাদশ।