২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ফ্রান্স দলে চোটের ছোবল, বাদ রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার

তার জায়গায় ডাক পাওয়া তরুণ ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের সামনে এখন জাতীয় দলে অভিষেকের সুযোগ।

ফ্রান্স দলে চোটের ছোবল, বাদ রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার

ইব্রাহিমা কোনাতে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 04:58 PM

Updated : 24 Sep 2026, 04:58 PM

বিশ্বকাপের পর নতুন কোচের হাত ধরে প্রথম অভিযানে নামার আগেই একটা ধাক্কা খেল ফ্রান্স। চোট পেয়ে ছিটকে গেছেন ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে।

এবারের নেশন্স লিগে শুক্রবার তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ফরাসিরা। এই ম্যাচেই প্রথমবারের মতো জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন জিনেদিন জিদান।

ম্যাচের প্রস্তুতিপর্বে বুধবার অনুশীলনে হাঁটুতে চোট পান কোনাতে। পরে পরীক্ষায় ধরা পড়ে, তার হাঁটু কিছুটা মচকে গেছে। আপাতত চোটের অবস্থা খুব গুরুতর মনে না হলেও, জাতীয় দলের এই ধাপের ম্যাচগুলো খেলতে পারবেন না এই সেন্টার-ব্যাক।

তার বদলে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ সেন্টার-ব্যাক লেনি ইয়োরো ডাক পেয়েছেন। আগে কখনও জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি ২০ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

আন্তর্জাতিক বিরতির এই সময়ে ফরাসি দল এরপর যাবে বেলজিয়াম সফরে এবং অক্টোবরে ইতালি ও বেলজিয়ামের বিপক্ষে ঘরের মাঠে খেলবে।