২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি ক্লাব কিনছেন এমবাপে

ফ্রান্সের দ্বিতীয় স্তরের ক্লাব স্তাদে মেলহেখবা কঁ এর সিংহভাগ শেয়ার কিনতে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 07:57 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

খেলোয়াড়ি জীবনেই ক্লাবের মালিক হতে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের দ্বিতীয় স্তরের ক্লাব স্তাদে মেলহেখবা কঁ এর সিংহভাগ শেয়ার কিনে নিচ্ছেন বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড।

ক্লাবটির পক্ষ থেকে বুধবার বিষয়টি জানানো হয়েছে।

এমবাপের ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওকট্রি ক্যাপিটাল ম্যানেজমেন্টের কাছ থেকে এই শেয়ার কিনছে। এখনও চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করা হয়নি।

২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা এমবাপে ২০২২ বিশ্বকাপেও দলের ফাইনালে খেলার পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়া ওই ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

ফ্রান্স অধিনায়ক এতদিন খেলতেন পিএসজিতে। ফরাসি ক্লাবটিতে অসংখ্য শিরোপা জিতে সম্প্রতি তিনি পাড়ি জমিয়েছেন স্বপ্নের ক্লাব রেয়াল মাদ্রিদে। এবারের দলবদলে তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইউরোপের সফলতম ক্লাবটি।